বাংলাদেশ জামায়াতে ইসলামী যাত্রাবাড়ী থানার উদ্যোগে স্থানীয় মিলনায়তনে আজ এক ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার সকালে এই ক্যাম্প অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ঢাকা মহানগরী দক্ষিণের মজলিসে শুরা সদস্য ও থানা সেক্রেটারি মুহাম্মদ মতিউর রহমান খান এবং সভাপতিত্ব করেন ঢাকা মহানগরী দক্ষিণের মজলিসে শুরা সদস্য ও থানা আমির নওশেদ আলম ফারুক।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত ঢাকা-৪ আসনের এমপি পদপ্রার্থী ও ঢাকা মহানগর দক্ষিণের কর্মপরিষদ সদস্য সৈয়দ জয়নুল আবেদীন।
এ ছাড়া উপস্থিত ছিলেন থানার শুরা, কর্মপরিষদবৃন্দ, ওয়ার্ড সভাপতিবৃন্দ ও এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ।
এ আয়োজনে চিকিৎসা সেবা পেয়ে এলাকাবাসী গভীরভাবে আনন্দিত ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।