মীর হাবিবুর রহমান যুক্তিবাদী আর নেই

নিজস্ব প্রতিবেদক
 ছবি:
ছবি:

আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বক্তা বিশিষ্ট ইসলামিক ব্যক্তিত্ব হযরত মাওলানা মীর হাবিবুর রহমান যুক্তিবাদী সাহেব আজ সকাল ৭:৪৫ এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নি:শ্বাস ত্যাগ করেছেন ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
তাঁর জানাযার স্থান এবং সময় পরে জানানো হবে ইনশাআল্লাহ।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর। (১৯৪৭-২০২৬)
তিনি ১৯৪৭ সালে নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও থানার বারুদী গ্রামে জন্ম গ্রহণ করেন। তার পিতা ছারছীনা দরবার শরিফের পীর আল্লামা নেছার উদ্দীন সাহেবের খলিফা মাওলানা মীর মনিরুদ্দীন সাহেব।

নিজ গ্রামেই প্রাথমিক লেখাপড়া শুরু করে একই গ্রামে নেছারিয়া আলিম মাদ্রাসা থেকে ১৯৬৩ সালে দাখিল ও ১৯৬৫ সালে আলিম পাস করেন। ১৯৬৭ সালে ফাজিল পাশ করেন নারায়ণগঞ্জ কামিল মাদরাসা থেকে। এরপর উচ্চ শিক্ষা অর্জনের জন্য প্রাচীন মাদ্রাসা সরকারি মাদ্রাসা-ই-আলিয়া, ঢাকা থেকে কামিল প্রথম বিভাগে পাশ করে একাডেমিক শিক্ষাজীবন শেষ করেন।

মাওলানা মীর হাবিবুর রহমান যুক্তিবাদী বাংলার আলোড়িত ও আলোচিত মুখ। গ্রাম থেকে শুরু করে শহরের অলি-গলিতেও তার সুললিত কণ্ঠের আওয়াজ শোনা যায়। তিনি কোরআন, হাদিস, নবি, সাহাবি ও আওলিয়াদের জীবনী তার সুললিত ও দরাজ কণ্ঠে বয়ান করেন। শুধু বাংলাদেশে নয়, আন্তর্জাতিক পরিমণ্ডলেও তিনি ধর্মীয় আলোচনার প্রসার ঘটিয়েছেন। তিনি ইসলাম প্রচারে লন্ডন, আমেরিকা, কানাডা, ফ্রান্স, ইতালি, জার্মানি, মালয়েশিয়া, সৌদি আরব, কুয়েত, কাতার, সিঙ্গাপুরসহ বিশ্বের বিভিন্ন রাষ্ট্রে বহুবার সফর করেছেন।

মাওলানা মীর মো. হাবিবুর রহমান যুক্তিবাদী ওয়াজ মাহফিলের হাজারো ব্যস্ততার মাঝে বেশ কয়েকটি বই রচনা করেছেন। এর মধ্যে উল্লেখযোগ্য হলো—ইসলামে নারীর মর্যাদা, ধর্ম ও ইবাদত, মুক্তির সহজ পথ, রাসুলে খোদা (স), মক্কাতে রাসুল (স),  মদিনাতে রাসুল (স), শানে রাসুল (স)।
মীর মো. হাবিবুর রহমান যুক্তিবাদী। 
 

বিষয়:

এলাকার খবর

সম্পর্কিত