জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচনে ভাইস প্রেসিডেন্ট (ভিপি) পদে জয় পেয়েছেন স্বতন্ত্র শিক্ষার্থী সম্মিলন প্যানেলের প্রার্থী আব্দুর রশিদ জিতু। সাধারণ সম্পাদক (জিএস) পদে বিজয়ী হয়েছেন ইসলামী ছাত্রশিবির সমর্থিত প্রার্থী মাজহারুল ইসলাম।
শনিবার (১৩ সেপ্টেম্বর) বিকেল সাড়ে পাঁচটার দিকে বিশ্ববিদ্যালয়ের রিটার্নিং কর্মকর্তারা নির্বাচনের ফলাফল ঘোষণা করেন। প্রথমে হল সংসদের ফল প্রকাশ করা হয়, এরপর ধাপে ধাপে কেন্দ্রীয় সংসদের ফলাফল জানানো হয়।
অন্যান্য নির্বাচিত প্রতিনিধি
সহ-সাধারণ সম্পাদক (এজিএস): ফেরদৌস আল হাসান (প্রত্নতত্ত্ব বিভাগ, ৪৯ ব্যাচ, মাস্টার্স)
এজিএস (ছাত্রী): আয়েশা সিদ্দিকা মেঘলা (দর্শন বিভাগ, ৪৮ ব্যাচ, মাস্টার্স)
বিভাগীয় সম্পাদক পদগুলো:
শিক্ষা ও গবেষণা সম্পাদক – আবু উবায়দা উসামা (ফার্মেসি বিভাগ)
পরিবেশ ও প্রকৃতি সংরক্ষণ সম্পাদক – সাফায়েত মীর (গণিত বিভাগ)
সাহিত্য ও প্রকাশনা সম্পাদক – জাহিদুল ইসলাম বাপ্পি (ইংরেজি বিভাগ)
সাংস্কৃতিক সম্পাদক – শেখ জিসান আহমেদ (স্বতন্ত্র)
সহ-সাংস্কৃতিক সম্পাদক – রায়হান উদ্দিন (উদ্ভিদবিজ্ঞান বিভাগ)
নাট্য সম্পাদক – রুহুল ইসলাম (নাটক ও নাট্যতত্ত্ব বিভাগ)
ক্রীড়া সম্পাদক – মাহমুদুল হাসান কিরণ (বাংলা বিভাগ, জাতীয় ফুটবল দলের খেলোয়াড়)
সহ-ক্রীড়া সম্পাদক (ছাত্র) – মাহাদী হাসান (মাইক্রোবায়োলজি বিভাগ)
সহ-ক্রীড়া সম্পাদক (ছাত্রী) – ফারহানা লুবনা (গণিত বিভাগ)
আইটি ও গ্রন্থাগার সম্পাদক – রাশেদুল ইমন লিখন (ফার্মেসি বিভাগ, ৪৮ ব্যাচ)
সমাজসেবা ও মানবসেবা উন্নয়ন সম্পাদক – আহসান লাবিব (বাগছাস)
সহ-সমাজসেবা সম্পাদক (ছাত্র) – তৌহিদ ইসলাম (মাইক্রোবায়োলজি বিভাগ)
সহ-সমাজসেবা সম্পাদক (ছাত্রী) – নিগার সুলতানা (ফার্মেসি বিভাগ)
স্বাস্থ্য ও খাদ্য নিরাপত্তা সম্পাদক – হুসনি মোবারক (প্রাণিবিদ্যা বিভাগ)
পরিবহন ও যোগাযোগ সম্পাদক – তানভীর রহমান (পরিবেশ বিজ্ঞান বিভাগ)
কার্যকরী সদস্য পদে নির্বাচিতরা:
নারী: ফাবলিহা জাহান, নাবিলা বিনতে হারুন, নুসরাত জাহান ইমা
পুরুষ: হাফেজ তরিকুল ইসলাম, আবু তালহা, মোহাম্মদ আলী চিশতী (বাগছাস)