সাদা পাথরকাণ্ডের জেরে সিলেটের ডিসির পর এবার বদলি হলেন কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আজিজুননাহার। তাঁর স্থলাভিষিক্ত হয়েছেন ফেঞ্চুগঞ্জের ইউএনও মোহাম্মদ শফিকুল ইসলাম।
সোমবার সিলেটের বিভাগীয় কমিশনার খান মো. রেজা-উন-নবীর স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ বদলির বিষয়টি জানানো হয়।
আদেশ অনুযায়ী, আজিজুননাহারকে ফেঞ্চুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। অন্যদিকে ফেঞ্চুগঞ্জের দায়িত্বে থাকা মোহাম্মদ শফিকুল ইসলামকে কোম্পানীগঞ্জের ইউএনও হিসেবে পদায়ন করা হয়েছে।