ঢাকা-৪ সংসদীয় আসনের বিশিষ্ট ব্যক্তিবর্গের সঙ্গে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী সৈয়দ জয়নুল আবেদীনের উন্নয়ন ভাবনা শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল শনিবার অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন আসন পরিচালক জনাব আব্দুর রহিম জীবন এবং সঞ্চালনা করেন সদস্য সচিব মহিউদ্দিন।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াত মনোনীত ঢাকা-৪ আসনের প্রার্থী, ঢাকা মহানগরী দক্ষিণের কর্মপরিষদ সদস্য, বিশিষ্ট ইসলামী ব্যাংকার ও অর্থনীতিবিদ, শিক্ষানুরাগী সৈয়দ জয়নুল আবেদীন।
সভায় তিনি স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের বিভিন্ন মতামত, পরামর্শ ও প্রশ্নের উত্তর দেন।
অনুষ্ঠানে ডিজিটাল স্লাইডশোর মাধ্যমে সৈয়দ জয়নুল আবেদীনের জীবনী, কর্মজীবন, এলাকার উন্নয়নে তাঁর বিভিন্ন কর্মকাণ্ড তুলে ধরা হয় এবং ঢাকা-৪ আসনের উন্নয়ন পরিকল্পনা উপস্থাপন করা হয়।
এ সময় বিভিন্ন থানা আমীর, নায়েবে আমীর, থানা সেক্রেটারি, স্থানীয় নেতৃবৃন্দসহ এলাকার সাধারণ জনগণও উপস্থিত ছিলেন।