সিলেটে নতুন জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে নিয়োগ পেয়েছেন মো. সারওয়ার আলম, যিনি আগে র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে ব্যাপক আলোচিত ছিলেন।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে সোমবার (১৮ আগস্ট) সারওয়ার আলমকে সিলেট জেলার ডিসি ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে বদলি ও পদায়ন করা হয়। মন্ত্রণালয়ের উপসচিব আমিনুল ইসলাম স্বাক্ষরিত এই আদেশ জনস্বার্থে অবিলম্বে কার্যকর হবে।
সারওয়ার আলম ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্বকালীন সময়ে ভ্রাম্যমাণ আদালতে দুর্নীতি ও ভেজালবিরোধী অভিযান চালিয়ে প্রশংসিত হয়েছেন। এছাড়া রাজধানীর ঢাকায় ক্যাসিনোবিরোধী অভিযানে সাহসী ভূমিকা পালন করে তিনি আরও পরিচিতি অর্জন করেন।
বর্তমানে তিনি প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব হিসেবে কর্মরত। র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে তিন শতাধিক সফল অভিযান পরিচালনার কারণে দেশের মানুষের কাছে তিনি ব্যাপকভাবে আলোচিত হন।