সাদাপাথর লুট: স্টেক হোল্ডারদের নিয়ে তদন্ত কমিটির গণশুনানি

সিলেট ব্যুরো
সংগৃহীত ছবি: ফেসবুক
সংগৃহীত ছবি: ফেসবুক

সাদাপাথর লুটের ঘটনায় মন্ত্রী পরিষদ বিভাগের গঠিত উচ্চতর তদন্ত প্রতিনিধি দল সিলেটের বিভিন্ন স্টেক হোল্ডারদের নিয়ে গণশুনানি করেছে। বুধবার বেলা ১১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত সিলেট সার্কিট হাউজে এ শুনানি হয়।

কমিটির আহ্বায়ক ও মন্ত্রীপরিষদ বিভাগের সমন্বয় ও সংস্কারের সচিব জাহেদা পারভীনের নেতৃত্বে তদন্ত দল শুনানি পরিচালনা করে। এতে প্রশাসনের বিভিন্ন স্থরের কর্মকর্তা, পাথর ব্যবসায়ী, পরিবহন মালিক, সাংবাদিক নেতাদের সঙ্গে আলাদা আলাদা কথা বলে তদন্ত দল।

শুনানি শেষে কমিটির আহ্বায়ক জাহেদা পারভীন সাংবাদিকদের বলেন, ‘এই কমিটি মূলত দুটো বিষয় দেখেছে। তারমধ্যে কর্তৃপক্ষের দায়িত্ব অবহেলা ছিল কি না এবং এরকম ঘটনা আর যেন পুনরাবৃত্তি না হয়।’

তদন্ত চলমান আছে জানিয়ে জাহেদা পারভীন বলেন, ‘১০ দিনের মধ্যে এই কমিটি প্রতিবেদন জমা দিতে কাজ করছে।’ 

এছাড়া বিভিন্ন পর্যায়ের নেতাদের সাথে কথা বলার সময় সাদাপাথরকে আগের অবস্থায় ফিরিয়ে নিতে নানা ধরনের পরামর্শও গ্রহণ করে মন্ত্রী পরিষদ বিভাগের গঠিত উচ্চতর তদন্ত প্রতিনিধি দল। 

বিষয়:

সিলেট
এলাকার খবর

সম্পর্কিত