চাঁপাইনবাবগঞ্জে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

মো: সারওয়ার জাহান, চাঁপাইনবাবগঞ্জ
 ছবি:
ছবি:

চাঁপাইনবাবগঞ্জে সোমবার বিকেলে জেলা বিএনপি চত্বরের পৌর পার্কে তাদের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছে। এ উপলক্ষে জেলা বিএনপি প্রধান প্রধান সড়কে র‍্যালি বের করে এবং পরে পৌর পার্কে সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করে।

জেলা বিএনপির আহ্বায়ক গোলাম জাকারিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, যেখানে দলীয় সকল সহযোগী সংগঠনের নেতাকর্মীরা সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। তারা জানান, বাংলাদেশের ভোটাধিকার পুনঃপ্রতিষ্ঠা, গণতন্ত্র ও সুশাসন নিশ্চিত করতে বিএনপির ঘোষিত ৩১ দফা কর্মসূচি সময়োপযোগী এবং সাধারণ মানুষের মধ্যে সচেতনতা সৃষ্টির জন্য লিফলেট বিতরণ করা হচ্ছে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্যসচিব আলহাজ্ব রফিকুল ইসলাম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক এডভোকেট রফিকুল ইসলাম টিপু সহ অন্যান্য অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

বিষয়:

বিএনপি
এলাকার খবর

সম্পর্কিত