খুলনার রূপসা উপজেলায় যুবদলের এক কর্মীকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১টার দিকে নৈহাটি ইউনিয়নের জয়পুর গ্রামে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, দুর্বৃত্তরা খুব কাছ থেকে ইমরান হোসেন মানিকের মাথায় একাধিক গুলি চালায়। ঘটনাস্থলেই তিনি নিহত হন। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে।
নিহত মানিক রূপসার বাগমারা গ্রামের বেলায়েত হোসেনের ছেলে। ঘটনার পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
পুলিশ জানিয়েছে, হত্যাকাণ্ডের কারণ এখনও স্পষ্ট নয়। তবে অভিযুক্তদের গ্রেফতারে অভিযান চলছে।