সরকারের সহায়তায় ভাড়াটেদের দিয়ে জাতীয় পার্টি গঠন টিকবে না: জি এম কাদের

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
 ছবি:
ছবি:

জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জি এম) কাদের বলেছেন, সরকারের মদদে কিছু ভাড়াটে লোককে নিয়ে দল গঠন করা হলেও তা জনগণের কাছে কোনোভাবেই গ্রহণযোগ্য হবে না।

বৃহস্পতিবার (২১ আগস্ট) রাজধানীর কাকরাইলে পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে জন্মাষ্টমী উপলক্ষে সনাতন ধর্মাবলম্বী বিভিন্ন সংগঠনের নেতা-কর্মীদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ মন্তব্য করেন।

জি এম কাদের বলেন, ভাড়াটে লোক দিয়ে দল গঠন করলে জাতীয় পার্টির প্রকৃত চেহারা বদলাবে না। তাদের সঙ্গে দেশের এক শতাংশ মানুষও নেই। এমনকি নির্বাচন কমিশনের কাছ থেকে তারাও লাঙ্গল প্রতীক পাবে না।

তিনি আরও অভিযোগ করেন, দেশের প্রায় অর্ধেক মানুষ এখন শঙ্কা ও অনিশ্চয়তায় ভুগছেন। সরকারের ব্যর্থতাকে দায়ী করে তিনি বলেন, অসৎ উপদেষ্টাদের কারণে সরকার জনগণের আস্থা হারিয়েছে। এর দায়ভার সরকারকেই বহন করতে হবে।

উল্লেখ্য, আদালতের নিষেধাজ্ঞার পর জাতীয় পার্টির নেতৃত্ব নিয়ে দ্বন্দ্ব তীব্র হয়েছে। গত ৯ আগস্ট গুলশানে অনুষ্ঠিত এক সম্মেলনে আনিসুল ইসলাম মাহমুদকে পার্টির নতুন চেয়ারম্যান এবং রুহুল আমিন হাওলাদারকে মহাসচিব ঘোষণা করা হয়। এর আগে, ৫ আগস্ট অনুষ্ঠিত আরেক সভায় মাহমুদকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে মনোনীত করে জি এম কাদের-বিরোধী অংশ। একইসঙ্গে বহিষ্কৃত নেতাদের পুনর্বহাল করার সিদ্ধান্তও নেওয়া হয়।

বিষয়:

জাপা
এলাকার খবর

সম্পর্কিত