ঢাকা-০৮ আসনে জামায়াতের উপ-কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
 ছবি:
ছবি:

ঢাকা-০৮ সংসদীয় আসনের উপ-কমিটির দায়িত্বশীলদের নিয়ে মতবিনিময় সভা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণ। বুধবার (২০ আগস্ট ২০২৫) সন্ধ্যা ৭টায় এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-০৮ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী অ্যাডভোকেট ড. হেলাল উদ্দিন। সভাপতিত্ব করেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য, ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি এবং ঢাকা-০৮ আসনের পরিচালক মো. শামছুর রহমান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ঢাকা মহানগরী দক্ষিণের সমাজকল্যাণ সম্পাদক ও পল্টন থানা আমীর শাহীন আহম্মেদ খান।

সভায় আরও উপস্থিত ছিলেন— মহানগরী কর্মপরিষদ সদস্য ও শাহজাহানপুর পূর্ব থানা আমীর মো. শরিফুল ইসলাম, ঢাকা মহানগরী দক্ষিণের মজলিসে শূরা সদস্য ও শাহবাগ পূর্ব থানা আমীর এবং ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ২০ নম্বর ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী আহসান হাবীব, মহানগরী সহকারী প্রচার ও মিডিয়া সম্পাদক ও ১৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী মো. আব্দুস সাত্তার সুমন, ঢাকা মহানগরী মজলিসে শূরা সদস্য ও মতিঝিল পূর্ব থানা আমীর মো. নুরুদ্দীন, শাহজাহানপুর পশ্চিম থানা আমীর মো. সরোয়ার হোসাইনসহ বিভিন্ন থানার সেক্রেটারি ও অন্যান্য নেতৃবৃন্দ।

সভায় ঢাকা-০৮ আসনের নির্বাচনী কার্যক্রম আরও গতিশীল ও কার্যকর করার লক্ষ্যে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করা হয়।

এলাকার খবর

সম্পর্কিত