ডাকসুতে বাগছাসের ভিপি প্রার্থী কাদের, জিএস আবুল বাকের

আজকের মতামত ডেস্ক
সংগৃহীত ছবি: ফেসবুক
সংগৃহীত ছবি: ফেসবুক

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ২৭টি পদে মনোনয়ন চূড়ান্ত করেছে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদ (বাগছাস)। বৈষম্যবিরোধী শিক্ষার্থী সংসদ নামের এই প্যানেলে সহ-সভাপতি (ভিপি) পদে প্রার্থী করা হয়েছে সংগঠনের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক আব্দুল কাদেরকে।

আর সাধারণ সম্পাদক (জিএস) পদে মনোনয়ন পেয়েছেন বাগছাসের আহ্বায়ক আবুল বাকের মজুমদার এবং এজিএস পদে থাকছেন আশ্রেফা খাতুন।

বুধবার বিকেল সোয়া ৪টায় বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলনের মাধ্যমে এ প্যানেল ঘোষণা করা হয়।

দীর্ঘ ছয় বছর পর অনুষ্ঠিত হচ্ছে ডাকসু নির্বাচন। এরই মধ্যে মনোনয়ন জমা শেষ হয়েছে। বর্তমানে বিশ্ববিদ্যালয়ে কার্যক্রম চালানো প্রায় সবগুলো ছাত্র সংগঠনই নিজেদের প্রার্থী চূড়ান্ত করেছে।

ডাকসুতে ২৮টি পদে নির্বাচন অনুষ্ঠিত হলেও জুলাই গণঅভ্যুত্থানে আহত ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সানজিদা আহমেদ তন্বীর সম্মানে গবেষণা ও প্রকাশনা সম্পাদক পদটি শূন্য রেখে তাকে সমর্থন দিয়েছে বাগছাস। ফলে মোট ২৭টি পদে প্রার্থী দিয়েছে বৈষম্যবিরোধী শিক্ষার্থী সংসদ।

মনোনয়ন যাচাই-বাছাই শেষে আগামী ২১ আগস্ট চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে। আর ভোট হবে আগামী ৯ সেপ্টেম্বর।

এবারের নির্বাচনে মোট ভোটার ৩৯ হাজার ৭৭৫ জন ভোটার তাদের প্রতিনিধি চূড়ান্ত করবেন।

এলাকার খবর

সম্পর্কিত