জুলাই সনদ বিষয়ে পর্যবেক্ষণ আনুষ্ঠানিকভাবে জানাবে জামায়াত

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
 ছবি:
ছবি:

বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, জুলাই সনদ বিষয়ে দলের পর্যবেক্ষণ রয়েছে এবং এটি আনুষ্ঠানিকভাবে জানানো হবে।

বুধবার রাজধানীর ইউনাইটেড হাসপাতালে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের স্বাস্থ্যের খোঁজখবর নিতে গিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।

বর্তমান রাজনৈতিক পরিস্থিতি সম্পর্কে সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, পারস্পরিক আলোচনার মাধ্যমে যেকোনো সংকট নিরসন সম্ভব। বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা থাকতে পারে, তবে পারস্পরিক সৌহার্দ্য অটুট রয়েছে।

তিনি বলেন, দেশ ও জাতির জন্য মির্জা ফখরুলের মতো বিজ্ঞ ও দেশপ্রেমিক রাজনীতিকের প্রয়োজন রয়েছে।

তবে জামায়াতের প্রতিনিধি দল হাসপাতালের উদ্দেশে যাওয়ার আগেই বিএনপি মহাসচিব চিকিৎসা শেষে বাসায় ফিরে যান।

এলাকার খবর

সম্পর্কিত