রাজধানীর কদমতলী মধ্য থানার উদ্যোগে জাতীয় নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জামায়াতে ইসলামীর এক কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন থানা আমীর মুহাম্মদ মহিউদ্দিন, এবং পরিচালনা করেন থানা সেক্রেটারী আশরাফুল আলম সুমন।
সম্মেলনের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগরী দক্ষিণের কর্ম পরিষদ সদস্য ও ঢাকা-৪ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী জনাব সৈয়দ জয়নুল আবেদীন।
উক্ত কর্মী সম্মেলনে ওয়ার্ড সভাপতি, সেক্রেটারি এবং থানা কর্মপরিষদ সদস্যবৃন্দও উপস্থিত ছিলেন। অংশগ্রহণকারীরা নির্বাচনী প্রস্তুতি এবং স্থানীয় সংগঠনকে শক্তিশালী করার বিষয়ে বিভিন্ন আলোচনা করেন।