ভারতে ১ সিনেমার বাজেট ১ হাজার ২২ কোটি!

সংগৃহীত ছবি: ফেসবুক
সংগৃহীত ছবি: ফেসবুক

কেনিয়ায় নতুন ছবির শুটিং করছেন দক্ষিণী নির্মাতা এসএস রাজামৌলি। যেখানে অভিনয় করছেন প্রিয়াঙ্কা চোপড়া, মহেশ বাবু ও পৃথ্বীরাজ সুকুমারন। যদিও বহুল প্রতীক্ষিত এই সিনেমার শিরোনাম এখনও চূড়ান্ত হয়নি, প্রাথমিকভাবে তা ‌‘এসএসএমবি ২৯’ নামে শুটিং হচ্ছে। এদিকে, সিনেমাটির বাজেট শুনে যে কারও চোখ কপালে উঠবে!

কেনীয় সংবাদমাধ্যম দ্য স্টার এক প্রতিবেদনে জানিয়েছে, প্রিয়াঙ্কা-মহেশ অভিনীত এই সিনেমার বাজেট ১ হাজার ২২ কোটি রুপি! 

সম্প্রতি কেনিয়ায় নির্ধারিত সময়সূচী অনুযায়ী শুটিং করেছেন রাজমৌলি। সেটে গিয়েছিলেন দেশটির প্রধানমন্ত্রীর মন্ত্রিপরিষদ সচিব মুসালিয়া মুদাবাদি। সেসময় স্থানীয় গণমাধ্যমও উপস্থিত ছিল।

কেনীয় সংবাদমাধ্যমটির প্রতিবেদনে বলা হয়, রাজমৌলির এই ছবির বাজেট ১৩৫ মিলিয়ন ডলার (১,১৮৮ কোটি রিুপি), যা এশীয় সিনেমার ইতিহাসে বড় বাজেটে নির্মিত চলচ্চিত্রগুলোর একটি। এর আগে গত জুলাইয়ে কেনিয়ার একটি অনলাইন পোর্টাল দাবি করেছিল, ছবিটির বাজেট ১১৬ মিলিয়ন ডলার (১,০২২ কোটি রুপি)।

তবে সিনেমাটি এক নাকি দুই ভাগে মুক্তি পাবে—তা নিয়ে সংশয় রয়েছে। কিছু গণমাধ্যমের দাবি, দুই কিস্তিতে মুক্তি পাবে, আবার কেউ বলছে পূর্ণাঙ্গ সিনেমা রূপেই আসবে এটি।

জানা যায়, এসএসএমবি-২৯’র বড় অংশজুড়ে থাকছে আফ্রিকার দৃশ্য। সম্প্রতি তারই দৃশ্যধারণ হয় কেনিয়ার মাসাই মারা, লেক নাইভাশা, সাম্বুরু, মাউন্ট কিলিমাঞ্জারো, আম্বোসেলি’র মতো মনোরম লোকেশনে। এর আগে ভারতের ওড়িশা ও হায়দরাবাদে শুটিং হয়েছে। সিনেমাটি ১২০টি দেশে মুক্তি পাওয়ার কথা রয়েছে।

চলতি বছর জানুয়ারিতে এ সিনেমার ঘোষণা দেন রাজমৌলি। গত এপ্রিলে শুরু হয় শুটিং। গত ৯ আগস্ট মহেশ বাবুর জন্মদিন উপলক্ষে সিনেমাটির একটি পোস্টার প্রকাশ্যে আনেন নির্মাতা। তবে এখনও মুক্তির তারিখ চূড়ান্ত হয়নি।

বিষয়:

ভারত সিনেমা
এলাকার খবর

সম্পর্কিত