মহাখালীতে ফিলিং স্টেশনে আগুন, বিস্ফোরণ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
 ছবি:
ছবি:

রাজধানীর মহাখালীতে রাওয়া ক্লাবের পাশে অবস্থিত ইউরেকা ফিলিং স্টেশনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এসময় একাধিক বিস্ফোরণের শব্দ শোনা যায়। 

ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার রাশেদ বিন খালেদ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণের জন্য ঘটনাস্থলের উদ্দেশ্যে ১০টি ইউনিট পাঠানো হলেও যানজটের কারণে তাদের ২৭ মিনিট আটকে থাকতে হয়। তবে ৭টা ৪৫ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে মাত্র দুই মিনিটেই আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস।
 
বিষয়টি নিশ্চিত করেছেন সদর দপ্তরের ডিউটি অফিসার রাশেদ বিন খালেদ। তিনি বলেন, সন্ধ্যা ৭টা ১৮ মিনিটে আগুনের সংবাদ পাই। পরে ঘটনাস্থলের উদ্দেশ্যে মোট ১০টি ইউনিট পাঠানো হয়।  সন্ধ্যা ৭টা ৪৫ মিনিটে ঘটনাস্থলে পৌঁছাতে সক্ষম হয় ফায়ার সার্ভিসের দুটি ইউনিট। এর দুই মিনিটের মাথায় অর্থাৎ ৭টা ৪৭ মিনিটে  আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। প্রাথমিকভাবে আগুনের কারণ ও হতাহতের খবর জানাতে পারেনি ফায়ার সার্ভিস সদরদপ্তর।

প্রত্যক্ষদর্শীরা জানান, একটি গাড়ি থেকে তেল নামানোর সময় হঠাৎ আগুনের সূত্রপাত হয়। প্রথমে পাম্পের কর্মীরা আগুন নেভানোর চেষ্টা করলেও মুহূর্তেই তা ছড়িয়ে পড়ে এবং নিয়ন্ত্রণের বাইরে চলে যায়।

এলাকার খবর

সম্পর্কিত