প্রধান উপদেষ্টা স্পষ্টভাবে বলেছেন, ফেব্রুয়ারির শুরুতেই নির্বাচন: প্রেস সচিব

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
 ছবি:
ছবি:

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস স্পষ্টভাবে জানিয়েছেন, আগামী ফেব্রুয়ারির শুরুতেই জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। রোববার রাতে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার সামনে সাংবাদিকদের এ তথ্য জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

তিনি বলেন, “প্রধান উপদেষ্টা পরিষ্কারভাবে বলেছেন—ভোট ফেব্রুয়ারির শুরুতেই হবে। নির্বাচন ছাড়া আর কোনো বিকল্প নেই। কেউ যদি ভিন্ন কিছু চিন্তা করে, সেটি জাতির জন্য দুর্ভাগ্যজনক হবে।”

প্রেস সচিব আরও উল্লেখ করেন, আসন্ন দুর্গাপূজা সামনে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতি যাতে শান্তিপূর্ণ থাকে, সে জন্য সবার সহযোগিতা প্রয়োজন। পাশাপাশি তিনি আশা প্রকাশ করেন, আসন্ন নির্বাচন উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হবে এবং এটি হবে দেশের ইতিহাসে সেরা নির্বাচন।

এর আগে দিনেই জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে নির্বাচনসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।

এলাকার খবর

সম্পর্কিত