পুলিশের শীর্ষ ৫২ কর্মকর্তার রদবদল

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
 ছবি:
ছবি:

পুলিশের বিভিন্ন পদে একযোগে রদবদল করা হয়েছে। পুলিশ সুপার থেকে শুরু করে অতিরিক্ত আইজি পদমর্যাদার মোট ৫২ জন কর্মকর্তাকে বদলি ও পদায়নের আদেশ জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ।

সোমবার (২৫ আগস্ট) একাধিক প্রজ্ঞাপনের মাধ্যমে এসব নির্দেশ দেওয়া হয়। প্রজ্ঞাপনে বলা হয়েছে, জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

প্রজ্ঞাপন অনুযায়ী, একটিতে ১৪ জন এবং আরেকটিতে ৮ জন পুলিশ সুপারকে বদলি ও পদায়ন করা হয়েছে। অন্যদিকে, ১২ জন ডিআইজিকে নতুন কর্মস্থলে পাঠানো হয়েছে। একই সঙ্গে অতিরিক্ত আইজি পদমর্যাদার ১৮ কর্মকর্তা এবং অতিরিক্ত ডিআইজি পদমর্যাদার ৮ কর্মকর্তার রদবদলের আদেশ জারি হয়েছে।

বিষয়:

পুলিশ
এলাকার খবর

সম্পর্কিত