পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে বৈঠকে ইসহাক দার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
সংগৃহীত ছবি: ফেসবুক
সংগৃহীত ছবি: ফেসবুক

পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনে সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে বসেছেন পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। আজ রোববার সকাল ১০টা ১৫ মিনিটের দিকে রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে শুরু হয় এই বৈঠক।

বৈঠকে বাণিজ্য, সংস্কৃতি, গণমাধ্যম, প্রশিক্ষণ ও ভ্রমণ খাতে সহযোগিতা বাড়াতে চার থেকে পাঁচটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হতে পারে। পরে দুপুরে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন গণমাধ্যমকে ব্রিফ করে বিস্তারিত জানাবেন।

এরপর, সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করছেন ইসহাক দার। রাতে গুলশানে বিএনপি চেয়ারপাসন বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজ নিতে যাবেন পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী।

এরআগে দুই দিনের সরকারি সফরে শনিবার দুপুরে ঢাকায় পৌঁছান ইসহাক দার।

বিষয়:

পাকিস্তান
এলাকার খবর

সম্পর্কিত