পবিত্র ঈদে মিলাদুন্নবী ৬ সেপ্টেম্বর

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
 ছবি:
ছবি:

বাংলাদেশে আজ ১৪৪৭ হিজরি সনের পবিত্র রবিউল আউয়াল মাসের চাঁদ দেখা যায়নি। এজন্য আগামীকাল (২৫ আগস্ট) পবিত্র সফর মাস ৩০ দিন পূর্ণ হবে এবং ২৬ আগস্ট থেকে পবিত্র রবিউল আউয়াল মাস গণনা শুরু হবে। এর ফলে ঈদে মিলাদুন্নবী (সা.) আগামী ৬ সেপ্টেম্বর (শনিবার) পালিত হবে।

এই সিদ্ধান্ত রবিবার (২৪ আগস্ট) বায়তুল মোকাররম সভাকক্ষে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব একেএম আফতাব হোসেন প্রামাণিকের সভাপতিত্বে অনুষ্ঠিত জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় গৃহীত হয়। ইসলামিক ফাউন্ডেশনের সহকারী জনসংযোগ কর্মকর্তা শায়লা শারমীন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সভায় সব জেলা প্রশাসন, ইসলামিক ফাউন্ডেশনের কেন্দ্রীয় ও জেলা কার্যালয়, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর ও মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন সংস্থা থেকে প্রাপ্ত তথ্য পর্যালোচনা করে দেখা যায়, ২৪ আগস্ট রোববার সন্ধ্যায় দেশের কোথাও পবিত্র রবিউল আউয়াল মাসের চাঁদ দেখা যায়নি।

সভায় চাঁদ দেখা সংক্রান্ত নীতিমালার খসড়া উপস্থাপন করা হয় এবং ১০ সদস্যবিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়। সভায় ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক আ. ছালাম খান, তথ্য অধিদফতরের প্রধান তথ্য কর্মকর্তা নিজামূল কবীর, ধর্ম মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আ. আউয়াল হাওলাদার, মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠানের চেয়ারম্যান ড. মুহাম্মদ শহিদুল ইসলাম সহ বিভিন্ন সরকারি ও ইসলামিক প্রতিষ্ঠান থেকে উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এলাকার খবর

সম্পর্কিত