তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বাতিলের রায়ের বিরুদ্ধে দায়ের করা রিভিউ আবেদনে আপিলের অনুমতি দিয়েছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। আগামী ২১ অক্টোবর এ বিষয়ে শুনানি অনুষ্ঠিত হবে।
আজ বুধবার প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন সাত সদস্যের বেঞ্চে দ্বিতীয় দিনের মতো রিভিউ আবেদনের শুনানি শেষে এ সিদ্ধান্ত আসে। এ সময় প্রধান বিচারপতি বলেন, “আপিল বিভাগ তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থার জন্য একটি কার্যকর সমাধান চায়, যাতে নির্বাচনী প্রক্রিয়া বারবার বিঘ্নিত না হয়।”
এর আগে বিএনপি, জামায়াতে ইসলামীসহ বিভিন্ন রাজনৈতিক দল এবং ছয় ব্যক্তির পক্ষ থেকে চারটি পৃথক রিভিউ আবেদন করা হয়। গতকাল মঙ্গলবার এসব আবেদনের ওপর প্রথম দিনের শুনানি অনুষ্ঠিত হয়।