যুক্তরাজ্যে প্রশিক্ষণের সময় হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৩

আজকের মতামত ডেস্ক
সংগৃহীত ছবি: ফেসবুক
সংগৃহীত ছবি: ফেসবুক

যুক্তরাজ্যে আইল অব ওয়াইটে প্রশিক্ষণ চলাকালে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে অন্তত তিনজন নিহত হয়েছেন। গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন আরও একজন।

স্থানীয় সময় সোমবার সকাল ৯টা নাগাদ শ্যাঙ্কলিন শহরের কাছে একটি খোলা মাঠে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়। হ্যাম্পশায়ার ও আইল অব ওয়াইট কনস্ট্যাবুলারি প্রশাসনের বরাতে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম বিবিসি।

প্রতিবেদনে বলা হয়, নর্থাম্ব্রিয়া হেলিকপ্টারস নামক সংস্থার মালিকানাধীন ‘জি-ওসিএলভি’ মডেলের হেলিকপ্টারটি প্রশিক্ষণ চলাকালে বিধ্বস্ত হয়। হেলিকপ্টরটি শ্যানডন বিমানবন্দর থেকে উড্ডয়নের প্রায় ২০ মিনিটের মাথায় নিচে নেমে শহরের উপকণ্ঠে বিধ্বস্ত হয়।

স্থানীয় পুলিশের একজন মুখপাত্র জানান, দুর্ঘটনাস্থলের জরুরি পরিষেবার যানবাহনের সংখ্যা বেশি থাকায় পাশের সড়ক বন্ধ রয়েছে। এই মুহূর্তে লোকজনকে ওই সড়কটি এড়িয়ে চলতে বলা হয়েছে।

শ্যাঙ্কলিন শহর কর্তৃপক্ষ এক বিবৃতিতে এ ঘটনায় শোক জানিয়েছে। বসতবাড়ি এলাকা থেকে হেলিকপ্টারটিকে দূরে সরিয়ে নিয়ে যাওয়ার জন্য পাইলটের প্রশংসা করেছে শহর কর্তৃপক্ষ।

এলাকার খবর

সম্পর্কিত