মালয়েশিয়ায় ২৪ লাখের বেশি কলিং ভিসার কোটা, আবেদন ৩১ ডিসেম্বর পর্যন্ত

আজকের মতামত ডেস্ক
 ছবি:
ছবি:

মালয়েশিয়া সরকার ৩১ ডিসেম্বর পর্যন্ত বিদেশি শ্রমিক নিয়োগের জন্য কলিং ভিসার কোটা উন্মুক্ত করেছে। মঙ্গলবার দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী দাতুক সেরি সাইফুদ্দিন নাসিউশন ইসমাইল এ তথ্য নিশ্চিত করেছেন।

মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, কৃষি, বাগান, খনি এবং সার্ভিস খাতসহ মোট ১৩টি খাতে বিদেশি শ্রমিক নিয়োগের আবেদন গ্রহণ করা হবে। সার্ভিস খাতে হোলসেল ও রিটেল, ল্যান্ড ওয়্যারহাউস, সিকিউরিটি গার্ড, মেটাল ও স্ক্র্যাপ ম্যাটেরিয়ালস, রেস্তোরাঁ, লন্ড্রি, কার্গো ও বিল্ডিং ক্লিনিং খাত অন্তর্ভুক্ত।

নির্মাণ খাতের শ্রমিক নিয়োগ শুধুমাত্র সরকারি প্রকল্পের জন্য সীমাবদ্ধ থাকবে। উৎপাদন খাতে নতুন বিনিয়োগকে অগ্রাধিকার দেওয়া হবে মালয়েশিয়ান ইনভেস্টমেন্ট ডেভেলপমেন্ট অথরিটির আওতায়।

এবারের কলিং ভিসার আবেদন শুধুমাত্র সংশ্লিষ্ট খাতভিত্তিক অফিসিয়াল এজেন্সির মাধ্যমে করা যাবে; সরাসরি নিয়োগকর্তা বা এজেন্ট স্বাধীনভাবে আবেদন করতে পারবে না। আবেদন যাচাই-বাছাই শেষে ফরেন ওয়ার্কার্স টেকনিকাল কমিটি এবং জয়েন্ট কমিটি অনুমোদন করবে।

বর্তমানে ২৪ লাখ ৬৭ হাজার ৭৫৬ জন শ্রমিকের কোটা চালু রয়েছে, যা ৩১ ডিসেম্বর ২০২৫ পর্যন্ত বহাল থাকবে। এর পর বিদেশি শ্রমিক নিয়োগ সীমিত করে দেশের মোট জনশক্তির ১০% পর্যন্ত করা হবে। বাংলাদেশিদের জন্য কতজন আবেদন করতে পারবে তা এখনও জানা যায়নি।

এলাকার খবর

সম্পর্কিত